শিরোনাম ::
শিরোনাম ::

ট্রাম্পের হুঁশিয়ারি চুক্তি না করলে ধ্বংস হবে ইরান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরান ইস্যুতে তিনি আর বেশি ধৈর্য ধরতে পারবেন না। দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে তেহরানের প্রতি আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে না এলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে দেশটিকে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আর অপেক্ষা করতে চান না এবং ইরানের উচিত দ্রুত একটি চুক্তিতে আসা। তার ভাষায়, পরিস্থিতি দীর্ঘায়িত হলে সেটি ভালো হবে না।

ইরানের ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের প্রয়োজনীয়তা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এটি শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি তৈরির বিষয়ও।

এদিকে ট্রাম্প দাবি করেন, -ও ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতা দেখতে চান। তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট চান হরমুজ প্রণালি আবার স্বাভাবিকভাবে চালু হোক এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসুক।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: মিডল ইস্ট আই

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন